বিয়ে নিয়ে যা জানালেন চমক

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২১ জুন ২০২৪ , ১২:৪৬ পিএম


বিয়ে নিয়ে যা জানালেন চমক
ছবি : সংগৃহীত

হঠাৎ করেই ফেসবুকে নিজের বাগদানের ছবি প্রকাশ করেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে কবে বাগদান হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি। এরপর হবু বরকে নিয়ে উড়াল দেন শ্রীলংকায়। দুজনা ঈদও উদযাপন করেন সেখানে। নতুন খবর হলো, তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর কথা অনুযায়ী আজ তাদের বিয়ে!

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান চমক। 

ক্যাপশনে লিখেছেন, ‘আজ কন্যার গায়ে হলুদ, কাল কন্যার বিয়া।’

বিজ্ঞাপন

ওই স্ট্যাটাসের সঙ্গে তিনটি ছবিও জুড়ে দেন এই অভিনেত্রী। যা গায়ে হলুদের অনুষ্ঠানের। সেখানে সবুজ রঙের শাড়িতে ও রজনীগন্ধা ফুলে সাদামাটাভাবে সেজেছেন চমক। অন্যদিকে, তার হবু বর কমলা রঙের পাঞ্জাবি পরেছেন। 

বিজ্ঞাপন

সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী, সবাই চমকের পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন।

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, সত্যি? কনগ্রাচুলেশন। শুভ কামনা।

বিজ্ঞাপন

অভিনেতা সাজু খাদেম লিখেছেন, কনগ্রাচুলেশন।

নির্মাতা হাসান রেজাউল লিখেছেন, কও কি..!! হাছা নি...!! সাব্বাস - অভিনন্দন।

মুবিন উল হক খালেদ নামে একজন লিখেছেন, অনেক অনেক শুভকামনা রইল আপু।

শামসুল হক কমল লিখেছেন, দুজনকেই অভিনন্দন।

জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে হবু স্বামীকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission