ঈদের নাটক ‘ত্রিভুজ’, অপূর্ব-মাহিতে মুগ্ধ দর্শক

আরটিভি নিউজ

শনিবার, ২২ জুন ২০২৪ , ০৭:৪৪ পিএম


ঈদের নাটক ‘ত্রিভুজ’, অপূর্ব-মাহিতে মুগ্ধ দর্শক
ছবি : আরটিভি

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর বিশেষ দিন মানেই আরটিভি। এবারও ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটি নির্মাণ করেছে তারকাবহুল সব নাটক। যার মধ্যে জিয়াউল ফারুক অপূর্ব ও সামিরা খান মাহি অভিনীত ‘ত্রিভুজ’ নাটকটি অন্যতম। ইতোমধ্যে চ্যানেলটিতে প্রচারের পাশাপাশি এটি ইউটিউবেও মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকেই দর্শকরা অনবরত মুগ্ধতা প্রকাশ করে চলেছেন। 

ঝুমা দাস নামে এক দর্শক ইউটিউবের মন্তব্যের ঘরে লিখেছেন, সত্যি খুব ভালো একটা নাটক। অপূর্ব সত্যি অসাধারণ। সোহেল হোসাইন লিখেছেন, অপূর্ব ভাইয়ের নাটক সবসময় অপূর্বই লাগে।

মালবিকা পাল নামে আরেকজন লিখেছেন, নাটকটা দেখলাম, খুব ভালো লাগলো।  ওদের দুজনের ভালোবাসার অভিনয় খুব ভালো লেগেছে। শেষটা খুব কষ্ট লাগল।

মো. রাশেদুল ইসলাম লিখেছেন, অসাধারণ একটা নাটক। সীমা ভদ্র লিখেছেন, অনেক দিন পর অপূর্ব ভাইয়ের দারুণ অভিনয় দেখে মনটা ভরে গেলো।

শ্রেয়সী নামে আরেক দর্শক লিখেছেন, শেষটা সত্যি আশা করিনি। মানুষ এতো নিষ্ঠুর হয়? অপূর্ব-মাহি দুজনাই অসাধারণ।

‘ত্রিভুজ’ নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। এতে অপূর্ব-মাহি ছাড়াও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে মনির আহমেদ শাকিল, আঞ্জুমান শিরিন, অয়ন মজুমদার, ইসরাত পুনম, আল-আমীন, সাইফান হোসেন অর্ক, ফারহান ইশরাক ধ্রুব প্রমুখ অভিনয় করেছেন।

নাটকটির লিংক:

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission