‘মার্কেট প্রাইস’ জানতে চাওয়ায় মডেল আঁখির কড়া জবাব

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ , ০৭:১৫ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় মডেল তানজুম আঁখি আফরোজ নিয়মিত মডেলিং করচ্ছেন। দেশ ও দেশের বাইরের নানা ফ্যাশন হাউজের মডেল হয়ে নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করেছেন লাস্যময়ী আঁখি। সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব তিনি। নিয়মিত পোস্ট করে নিজের কাজের জানান দেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুলাই) ফেসবুকে ১০টি ছবি পোস্ট করেন আঁখি। এসব ছবিতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলো দেখে আঁখির ভক্ত-অনুরাগীরা যেমন প্রশংসা করছেন, তেমনি কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

সুমন সম্রাট নামে একজন আঁখিকে উদ্দেশ্য করে লেখেন, ‘মার্কেট প্রাইস কত জানায়েন তো একটু।’ অন্যদের মতো এ মন্তব্য দৃষ্টি এড়ায়নি আঁখির। কড়া ভাষায় এ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আঁখি লেখেন, ‘তোর মাকে কত বিক্রি করছিলি মার্কেটে? ওর রেট আগে জিজ্ঞাস কর। আঁখির এমন মন্তব্যকে অনেকেই সমর্থন জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিভিন্ন ব্র্যান্ডের মডেল হওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন আঁখি। ২০১২ সালে প্রথম ক্যাটওয়াক করেন গুলশান ক্লাবের একটি শোয়ে। এরপর থেকে নিয়মিত র‌্যাম্প ও স্টিলে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে তার হাতে উঠেছে বেশ কিছু সম্মাননা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও মনোযোগী হতে চান আঁখি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission