টিকটকার নাদিম মোবারক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৪৪ পিএম


টিকটকার নাদিম মোবারক গ্রেপ্তার
নাদিম মোবারক

পাকিস্তানের জনপ্রিয় টিকটকার নাদিম মোবারক ওরফে নাদিম ননী ওয়ালাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ২২ সেপ্টেম্বর তার গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে লাহোরের ডিফেন্সের এসএইচওর জানায়, মেইন বুলেভার্ড ডিফেন্সের নিয়মিত টহলে চেক করার সময় নাদিমের গাড়ির নম্বর প্লেটটি সন্দেহজনক মনে হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে দেওয়া হয়।  

গ্রেপ্তারের পর নাদিমের গাড়িটি জব্দ করার পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধভাবে একটি ভুয়া নম্বর প্লেট ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে ডিফেন্স পুলিশ। তাকে আটকের সময় গাড়ির নম্বর প্লেট ছিল ‘আইকে ৮০৪’।

বিজ্ঞাপন

এ ঘটনার পরে এসপি সদর দপ্তর থেকে একটি আহমেদ জুনাইর চিমার। ওই এক নির্দেশনায় বলা হয়, পুলিশ অফিসারদের ইউনিফর্মে থাকা অবস্থায় টিকটক করা যাবে না বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী কোনো পুলিশ অফিসার বা কর্মকর্তা ডিউটিরত অবস্থায় টিকটক কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া টিকটক কার্যক্রমে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তাতে কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission