ঐশ্বরিয়ার পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০১৮ , ০১:৫০ পিএম


ঐশ্বরিয়ার পারিশ্রমিক কত?

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। অভিনয় ও নজর কাড়া সৌন্দর্যে তিনি মুগ্ধ করে রেখেছেন ভক্তদের। মেয়ে আরাধ্যর জন্মের বেশ কয়েক বছর পর বলিউডে কামব্যাক করেছেন এই নায়িকা।

বিজ্ঞাপন

‘হাম দিল দে চুকে সনম’, ‘যোধা আকবর’ কিংবা ‘গুরু’ অভিনয়কে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন তিনি। বর্তমানে প্রতি ছবিতে অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন ঐশ্বরিয়া?

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রতি সিনেমার জন্য ঐশ্বরিয়া নাকি ১০ কোটি করে পারিশ্রমিক চাইছেন। বর্তমানে ‘ফেনী খান’, ‘রাত অউর দিন’-এর রিমেক নিয়ে ব্যস্ত আছেন ঐশ্বরিয়া।

বিজ্ঞাপন

তার হাতে রয়েছে আরো একটি সিনেমা। অনিল কাপুর, রাজকুমার রাও এর সঙ্গে এসব সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। পর পর ৩টি প্রজেক্ট যখন হাতে রয়েছে, সেই সময় পারিশ্রমিক বাড়াতে শুরু করেছেন ‘দেবদাস’- খ্যাত অভিনেত্রী।

এর আগে বলিউডে যখন অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের পারিশ্রমিকের তুলনা করে মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন সোনম কাপুর, কঙ্গনা রানাউত। আর ঠিক সেই সময় চুপিচুপি  নিজের কাজ করে যাচ্ছেন বচ্চন পরিবারের বধূ।

বিজ্ঞাপন

এদিকে দুদিন আগেই ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিজের মা দাবি করেছেন সঙ্গীত কুমার নামের এক যুবক। তিনি বলেন, ‘১৯৮৮ সালে আইভিএফ (টেস্ট টিউব বেবি) পদ্ধতিতে লন্ডনে জন্ম হয়েছে আমার। আর আমার মায়ের নাম ঐশ্বরিয়া রায়।’

২৯ বছর বয়সী এই যুবকের মন্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে বলিউড পাড়ায়। বিষয়টি নিয়ে  ঐশ্বরিয়ার ম্যানেজার বলেন, এটি খুবই হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা সংবাদ। এই ঘটনা নিয়ে আলোচনা করে ওই যুবককে কোনোভাবেই প্রচারের সুযোগ দিতে চাই না।

বিজ্ঞাপন

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission