ঘোষণার নয়, আমি রিলিজ হিরো: বাপ্পি চৌধুরী

আরটিভি নিউজ

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ০৯:৩৩ পিএম


সংগৃহীত
ছবি:সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্যারিয়ারে ভাটা পড়ে এই নায়কের।

বিজ্ঞাপন

‘রাজ দ্য নিউ সুলতান’, ঢাকা-২০২৪ অচেনা পৃথিবীসহ বেশ কিছু সিনেমা ঘোষণা হয়েছে, নায়িকা চূড়ান্ত হয়েছে, মহরত হয়েছে কিন্তু শুটিং ফ্লোরে যায়নি। শুধু তাই নয়, শুটিং শেষ বা অর্ধেক শুটিং হয়ে আটকে আছে এমন সিনেমার সংখ্যাও কম নয়। সেগুলোর মধ্যে আগামী শুক্রবার এই নায়কের ‘ডেঞ্জার জোন’ নামের একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। 

বিজ্ঞাপন

‘ডেঞ্জার জোন’ সিনেমার মুক্তিকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) মগবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমা সংশ্লিষ্টরা। এতে সিনেমার পরিচালক বেলাল সানিসহ সংশ্লিষ্টরা উপস্থিত হয়েছিল।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি নিজেকে নিয়ে গর্ব করে বলেন, আমি ঘোষণার হিরো না, আমার সিনেমা মুক্তি পায়, আমি রিলিজ হিরো। যদি ঘোষণার নায়ক হতাম তাহলে ১২ মাসে ৩০টা সিনেমায় অভিনয় করতে পারতাম। 

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাচ্ছে এই বিষয়ে এই বাপ্পি বলেন, যাদের সিনেমা মানুষ দেখে তারা ওই কাজটা ছাড়তে পারব না। আমিও তাই। ভালো একটা কাজ দিয়ে নতুন বছরে পদার্পন করতে চাই।

‘ডেঞ্জার জোন’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি থ্রিলার হরর সিনেমা। যখন সিনেমার শুটিং শুরু হয় ওই সময় বাংলাদেশে হরর নাম নিশানা হয়নি। পরবর্তীতে বাংলাদেশে অনেকে হরর সিনেমা বানিয়েছে, এরমধ্যে অনেক ছবি কমেডি হয়ে গেছে। তবে আমাদের সিনেমা কমেডি হবে না। এটা দেখে দর্শক ভালো বলেই বের হবে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত,  ২০১৭ সালের ২৮ মার্চ সিনেমার শুটিং শুরু করেন এর পরিচালক বেলাল সানি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, সিনেমাটি সেন্সরবোর্ডের অনুমতির আগে প্রযোজক নায়কের মধ্যে দেনা পাওনায় নায়ক বাপ্পি নিজেই চলচ্চিত্রটির বাকী প্রযোজনার দায়িত্ব নেন। এ ছাড়াও টাকার সংকটে বাকি কাজ শেষ করতে পরিচালক হতাশ হয়ে ঈগল মিউজিকে সকল স্বত্ত্ব কম টাকায় বিক্রি করে দেন। পরে প্রেক্ষাগৃহে মুক্তিতে বাধে বিপত্তি। অবশেষে সকল জটিলতা শেষে ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। 

ছবিটিতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা জলি। আরও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

আরটিভি /এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission