এ আর রহমান সম্পর্কে কতটা জানেন?

বিনোদন ডেস্ক

রোববার, ০৭ জানুয়ারি ২০১৮ , ০১:৪৪ পিএম


এ আর রহমান সম্পর্কে কতটা জানেন?
ছবি : সংগৃহীত

সঙ্গীতের জাদুকর তিনি। সুরের মায়াজালে বেঁধে নিয়েছেন কোটি ভক্তকে। তিনি এ আর রহমান। তামিল থেকে শুরু করে হিন্দি গান সর্বত্রই তার অবাধ বিচরণ। পাঞ্জাবি, সুফি, পপ থেকে শুরু করে তার সঙ্গীতায়োজনে মিলেছে বাংলা বাউল সুরের ছোঁয়া। 

বিজ্ঞাপন

সঙ্গীত দুনিয়ায় তিনি এক অপার বিস্ময়! গতকাল ৬ জানুয়ারি ৫১ বছরে পা রাখলেন সুরের জাদুকর এ আর রহমান। এই সঙ্গীতকারের কিছু তথ্য জেনে নিতে পারেন।

১৯৬৭ সালে ৬ জানুয়ারি এ আর রহমানের জন্ম হয়েছিল চেন্নাইয়ের এক হিন্দু পরিবারে। রহমানের বাবা সুরকার আর কে শেখর তার নাম রেখেছিলেন আর এস দীলিপ কুমার। ১৯৮৮ সালে তার বয়স যখন ২১ সে সময় তার বোন কঠিন অসুখে আক্রান্ত হন।

বিজ্ঞাপন

জানা গেছে, তখন আবদুল কাদের জিলানী নামের এক মুসলিম পীরের দোয়ায় নাকি তার বোন ঐশ্বরিকভাবে সুস্থ হয়ে যান। এরপরই রহমানের গোটা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। এস দীলিপ কুমার-এর নাম পরিবর্তিত হয়ে রাখা হয় আল্লারাখা রহমান।

১৯৯২ সালে মণিরত্নম পরিচালিত একটি কফির বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন। এরপরই তিনি মণিরত্নমের তামিল সিনেমা ‘রোজা’ ছবিতে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজের সুযোগ পান। পারিশ্রমিক পান ২৫ হাজার রূপি।

বিজ্ঞাপন

শিশু শিল্পী হয়ে দূরদর্শন ‘ওয়ান্ডার বেলুন’ শোতে দেখা গিয়েছিল রহমানকে। যিনি একসঙ্গে ৪টি কী-বোর্ড বাজিয়ে জনপ্রিয় হয়েছিলেন। সঙ্গীতকার নয়, রহমান কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। এ আর রহমান ও তার ছেলে আমিনের জন্মদিন একই দিনে (৬ জানুয়ারি)।

এ আর রহমানের অস্কার জয়ী ‘জয় হো’ গানটি প্রথমে সালমান খানের ‘যুবরাজ’ সিনেমার জন্য তৈরি হয়েছিল। কিশোর বয়সে রহমানের বাজানো কী-বোর্ড-টি এখনো চেন্নাইয়ে তার স্টুডিওতে সাজানো রয়েছে।

বিজ্ঞাপন

২০১৪ সালে তিনি ৪টি জাতীয় পুরস্কার, ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। সে বছর ১৩৮টি নমিনেশনের মধ্যে ১১৭টিতেই পুরস্কার জিতে নিয়েছিলেন রহমান। এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম একই বছর দু’টি অস্কার জিতেছিলেন। এ আর রহমানের নামে কানাডার মরখমে একটি রাস্তাও রয়েছে।

পিআর/এম

আরও পড়ুন: অবশেষে সিনেমা হলে ‘পদ্মাবত’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission