অভিনেতা মাহফুজের ব্যাংক হিসাব তলব

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ১২:০৪ পিএম


অভিনেতা মাহফুজের ব্যাংক হিসাব তলব
ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহানসহ চারজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাকিরা হলেন মাহফুজ আহমেদের শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও শাশুড়ি শরীফা কাদের।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) এনবিআরের গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে তাদের নিজ নামে বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম থাকা হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে।

চিঠিতে বলা হয়, এই চারজনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে বলা হয়।

বিজ্ঞাপন

এর আগে একইদিন জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission