অশ্লীলতার অভিযোগ, উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০২:৪১ পিএম


অশ্লীলতার অভিযোগ, উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ লঙ্ঘনের অভিযোগে এক উপস্থাপিকার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার দাবি, উপস্থাপিকা তমা রশিদ বিভিন্ন টিকটকার ও বিনোদনজগতের ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানে বারবার এমন ভাষা ব্যবহার করছেন, যা বাংলাদেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী।

বিজ্ঞাপন

আইনজীবীর বলেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার ধারা ৩.৬.৩ অনুযায়ী, শিশুদের মনস্তাত্ত্বিক, মানবিক ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন অশ্লীল, তথ্যগত ভুল এবং ভাষাগতভাবে অশোভন ও সহিংসতামূলক অনুষ্ঠান প্রচারে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা রয়েছে। তমা রশিদ এই নিয়ম অমান্য করেছেন।

তিনি আরও বলেন, নীতিমালার ৩.৬.৫ ধারাতেও স্পষ্ট বলা আছে, কোনো ধরনের অশোভন উক্তি বা আচরণ কিংবা অপরাধীদের কার্যকলাপ প্রদর্শনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যা নতুন অপরাধ প্রবণতা তৈরির ঝুঁকি তৈরি করে। কিন্তু উক্ত উপস্থাপিকা তার অনুষ্ঠানে ধারাবাহিকভাবে এমন শব্দচয়ন করে চলেছেন, যা অশ্লীলতা ও কুরুচিপূর্ণ আচরণের উৎসাহদাতা হয়ে উঠছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আজকের এই নোটিশ প্রদান করছি। যাতে তিনি ভবিষ্যতে আর কোনোভাবেই অশ্লীল শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন।

আরটিভি/এএ 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission