তারানা হালিমের সঙ্গে তিন নায়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ জানুয়ারি ২০১৮ , ০৫:৪৮ পিএম


তারানা হালিমের সঙ্গে তিন নায়ক
ছবিতে- তারানা হালিমের সঙ্গে তিন নায়ক

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তারানা হালিম। তবে বর্তমানে রাজনীতিতে সরব তিনি। এতোদিন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারানা হালিমকে।

রোববার বিকেল পাঁচটা নাগাদ শিল্পী সমিতির পক্ষ থেকে সমিতির সহ-সভাপতি নায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান, কার্যনির্বাহী সদস্য নায়ক সাইমন সাদিক মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

--------------------------------------------------------
আরও পড়ুন: কক্সবাজারে জেমস বন্ডের নায়িকা
--------------------------------------------------------

বিষয়টি নিশ্চিত করে সাইমন সাদিক আরটিভি অনলাইনকে বলেন, আমরা মূলত সৌজন্য সাক্ষাতের জন্য প্রতিমন্ত্রীর কাছে গিয়েছিলাম। তবে এ সময় চলচ্চিত্রের উন্নয়নে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে চলচ্চিত্রের উন্নয়নে সেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কার্যকর করা হচ্ছে। সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বদ্ধপরিকর। চলচ্চিত্রের উন্নয়নে সবসময় এ সরকার শিল্পীদের পাশে থাকবে।

সাইমন আরও বলেন, আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রতিমন্ত্রীকে এই বনভোজন শিল্পীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি আনন্দের সঙ্গে আমাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। 

নায়িকা মালয়েশিয়ান বংশোদ্ভূত মিশেল ইয়ো।

 

এই হলিউড অভিনেত্রী বলেন, রোহিঙ্গাদের উপর নির্যাতন পৈশাচিক, বর্বর ও অমানবিক। এই নিগৃহীত জাতির পাশে বাংলাদেশের মতো সবাইকে এগিয়ে আসা দরকার।
 

আরও পড়ুন: 

এম /পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission