‘উম্মা, এই দিলাম চুম্মা’(ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮ , ১১:১০ এএম


‘উম্মা, এই দিলাম চুম্মা’(ভিডিও)
ছবি: চুম্মা গানের দৃশ্যে শাকিব খান ও মিম।

‘হটি-নটি তোর ওই ফিগারে কারেন্ট যেন আছে। ছুঁয়ে দিলে ঝাটকা লাগে রে, আয় না আরো কাছে। তোর ঠোঁটে রাখলে এই ঠোঁট প্রাণটা যেন বাঁচে। তোর রিস্কি রিস্কি চাহনিতে হুইস্কির ফ্লেভার আছে। উম্মা, এই দিলাম চুম্মা…।’

বিজ্ঞাপন

এমন কথার একটি গানে এবার আবেদনময়ী রূপে পাওয়া গেলো শাকিব খান ও বিদ্যা সিনহা মিমকে। রোববার সন্ধ্যায় এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘আমি নেতা হব’ সিনেমার ‘চুম্মা’ শিরোনামের গানের ভিডিও।

শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হব’ মুক্তি পাবে আগামী ১৬ ফেব্রুয়ারি। মুক্তির আগে প্রকাশ করা হলো ‘চুম্মা’ শিরোনামের এই গানটি। যেখানে শাকিব-মিম রূপের ঝলক দেখিয়েছেন।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: সালমান-জেসিয়ার বিয়ের ছবি!
--------------------------------------------------------

গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রী প্রীতম ও জেমি ইয়াসমিন। এছাড়া গানের র‌্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন বনি। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

বিজ্ঞাপন

এর আগে এই সিনেমার ‘লাল লিপস্টিক’ শিরোনামের একটি গান গত ১১ জানুয়ারি প্রকাশ পায়। ‘লাল লিপিস্টিক গানের পর এবার প্রকাশ হলো শাকিব-মিমের ‘চুম্মা’।

উত্তম আকাশ পরিচালিত সিনেমাটি এরই মধ্যে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। শাকিব-মিম এর আগে ‘আমার প্রাণের প্রিয়া’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমার নয় বছর পর আবারো জুটি হয়ে পর্দায় আসছেন এই তারকাযুগল।

বিজ্ঞাপন

আমি নেতা হব সিনেমায় শাকিব-মিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেল প্রমুখ।

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission