টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুম্বল মালিক সম্প্রতি এক বিতর্কিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার আপত্তিকর একটি ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি।
ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়েছে, সুম্বল মালিকের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি এক্স (সাবেক টুইটার) সহ বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে এবং তা ঘিরে নেটিজেনদের মাঝে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই ভিডিওটি নিয়ে কটাক্ষ এবং নেতিবাচক মন্তব্য করছেন।
উল্লেখ্য, পাকিস্তানের টিকটক তারকাদের নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে মিনাহিল মালিক, ইমশা রেহমান, মরিয়ম ফয়সাল ও সামিয়া হিজাবের মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং কখনো কখনো আইনি পদক্ষেপও নেওয়া হয়। তবে সুম্বল মালিকের ফাঁস হওয়া ভিডিও নিয়ে এখন পর্যন্ত তিনি কোনো মন্তব্য করেননি। তার নীরবতা আরও জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে অনলাইন দুনিয়ায়।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি টিকটক তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা ও অনলাইন নীতিমালা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে।
সূত্র: ডেইলি পাকিস্তান
আরটিভি/এসকে




