শাকিব-অপুর বিচ্ছেদ চূড়ান্ত হবে ২২ ফেব্রুয়ারি

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:৪৬ পিএম


শাকিব-অপুর বিচ্ছেদ চূড়ান্ত হবে ২২ ফেব্রুয়ারি
ছবি : সংগৃহীত

ঢালিউডের তারকা দম্পতি শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হবে ২২ ফেব্রুয়ারি। এদিন তাদের দাম্পত্যজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই বিষয়টির শেষ চাইছেন। এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

শাকিব খান এখন আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সিডনির বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হচ্ছে। শাকিব খানের বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন শবনম বুবলী। আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শাকিব।

‘সুপার হিরো’ ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবিসহ অনেকে। প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র। ছবিটি এবার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘পাথরের মন’ নিয়ে ফিরছেন ডিপজল
--------------------------------------------------------

অন্যদিকে অপু বিশ্বাস নতুন ছবির কাজ শুরু করছেন। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর দ্বিতীয় কিস্তি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-তে অভিনয় করবেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী।

বিজ্ঞাপন

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। দীর্ঘদিন গোপন রাখার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে বিয়ের তথ্য প্রকাশ করেন অপু বিশ্বাস। তাদের দাম্পত্যজীবনে আব্রাম খান জয় নামের একটি ছেলে সন্তান রয়েছে।

২০১৭ সালের ২২ নভেম্বর বিবাহ বিচ্ছেদের কাগজে সাক্ষর করেন শাকিব খান। এরপর তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে গেলে সেখান থেকে শাকিব-অপুকে তলব করা হয়।

বিজ্ঞাপন

সেখানে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও শাকিব খান উপস্থিত ছিলেন না। এবার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করার কথা জানালেন শাকিব।

আরও পড়ুন: 

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission