বিয়ের পিঁড়িতে শবনম ফারিয়া, পাত্র কে?

বিনোদন ডেস্ক, আরটিভি ডেস্ক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:০৬ পিএম


শবনম ফারিয়া
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

নিজের বিয়ে প্রসঙ্গে ফারিয়া গণমাধ্যমকে জানান, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম নয়। মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকলেও একমাত্র ননদ দেশের বাইরে থাকায় যোগ দিতে পারেননি। ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলেও জানান ফারিয়া।

উল্লেখ্য, শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে, যিনি তৎকালীন সময়ে একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন। তবে এক বছর ৯ মাস পর সেই সংসারের ইতি টানেন ফারিয়া। ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের ডিভোর্স সম্পন্ন হয়।

আরও পড়ুন

অন্যদিকে, ফারিয়ার সাবেক স্বামী অপুও নতুন জীবন শুরু করেছেন। তিনি উপস্থাপিকা ও মডেল নওরিন আহমেদকে বিয়ে করেছেন। জীবনের নতুন যাত্রায় শবনম ফারিয়া ও তানজিম তৈয়বের জন্য রইল শুভকামনা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission