পূজার ‘প্রেম আমার-টু’

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:১৩ পিএম


পূজার ‘প্রেম আমার-টু’

পূজা চেরি অভিনীত প্রথম ছবি ‘নূরজাহান’ মুক্তি পেয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। এরই মধ্যে ছবিটি বেশ প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি ছবিতে নবাগত পূজার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম ছবি মুক্তির দিন পূজা ‘প্রেম আমার- টু’ নামে আরও একটি নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছিলেন।

যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে পূজার বিপরীতে আছেন কলকাতার তরুণ অভিনেতা আদৃত। ‘নূরজাহান’ ছবিতেও একই নায়কের সঙ্গে জুটি হয়েছিলেন পূজা।   

বিজ্ঞাপন

কলকাতায় ২০০৯ সালের ‘প্রেম আমার’ মুক্তির ৯ বছর পর নির্মিত হচ্ছে এই ছবির সিক্যুয়েল। হৃদয় ছোঁয়া প্রেমের গল্পের প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন সোহম ও পায়েল সরকার। পশ্চিমবঙ্গে ছবিটি বেশ সাড়া জাগিয়েছিল। 

এবার বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হবে ‘প্রেম আমার-টু’। পরিচালনা করবেন মৃদুলা ভট্টাচার্য। শিগগিরই শুরু হবে নতুন ছবির শুটিং।

বিজ্ঞাপন

পূজা-আদৃত ছাড়া আরও অভিনয় করবেন চম্পা, প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পাণ্ডে, নাদের চৌধুরীসহ অনেকে।

এদিকে পূজা অভিনীত দ্বিতীয় ছবি ‘পোড়ামন টু’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। জাকির হোসেন রাজু পরিচালিত এবং সাইমন-মাহি অভিনীত ‘পোড়ামন’র সিক্যুয়েল এটি। তবে নতুন সিক্যুয়েলে আগের পরিচালক ও নায়ক-নায়িকা কেউই থাকছেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

এম/পি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission