জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৮ পিএম


জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি
ছবি: সংগৃহীত

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। শুক্রবার(২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি চিঠিটি পাঠ করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল, আর সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি।

তনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময় বলেছেন যে কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপতি বা সংস্থার প্রধান হতে পারবেন না। এটি দলটির ঘোষিত নীতি।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ লঙ্ঘন করছে। আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তার নিবন্ধন বাতিলযোগ্য।

বিজ্ঞাপন

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। তারা দাবি করেছেন, জামায়াতের নিবন্ধন বাতিল, ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission