সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় প্রতি পদে পদে নিহত হয় সম্ভাবনা: আসিফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৮ পিএম


সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় প্রতি পদে পদে নিহত হয় সম্ভাবনা: আসিফ
ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিনোদন অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পবিত্র রমজান মাসে তিনি করোনাকালের স্মৃতি তাড়া করে বেড়ায় বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে আসিফ আকবর বলেন, বাংলাদেশের সব সংকটের প্রতিফলন প্রথমেই পড়ে সংস্কৃতি অঙ্গনে। তিনি উল্লেখ করেন, শিল্পীদের জন্য রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা নেই, ব্যাংক ঋণ পাওয়া যায় না, এমনকি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়িওয়ালা অনাগ্রহী হন। তবু শিল্পীরা তাদের পেশা ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন।

করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ জানান, স্টুডিও বন্ধ থাকায় তিনি মোবাইল ফোনে ঘরে বসেই রেকর্ডিং করেছেন। তবে অনেক শিল্পী শহর ছেড়ে চলে গেছেন, কেউ প্রবাসে গেছেন, কেউ আবার পেশা পরিবর্তন করেছেন। কঠিন সময়ে দু-একজন প্রযোজকের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।

বিজ্ঞাপন

সরকার পরিবর্তনের প্রসঙ্গ টেনে আসিফ লেখেন, যেভাবে সরকার আসে এবং যায়, ঠিক সেভাবে চাটুকারের দলও আসে এবং যায়। তার ভাষায়, গালভরা বুলি আর ভাঙা স্বপ্নের পুনরাবৃত্তি যেন এক অন্তহীন ‘টম অ্যান্ড জেরি’র গল্প।

সবচেয়ে কড়া সমালোচনা তিনি করেন সংস্কৃতিকর্মীদের ভেতরের বিভাজন ও স্বার্থপরতা নিয়ে। তার মতে, শিল্পীদের সংকীর্ণ মানসিকতা ও পারস্পরিক দ্বন্দ্বই তাদের সম্ভাবনাকে ধ্বংস করছে। 

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় প্রতি পদে পদে নিহত হয় সম্ভাবনা, আর সাংস্কৃতিক বলয়ে ছড়ি ঘোরায় অভিশপ্ত পদাতিক।

পোস্টের শেষে আসিফ বলেন, মহামারি চলে গেলেও আমরা শিক্ষণীয় শিক্ষা গ্রহণ করতে পারিনি। বিপদ কেটে যেতেই আবারও অহংকারে ফিরে গেছি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission