নর্দমা থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৮:৪৬ পিএম


নর্দমা থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের জনপ্রিয় রিয়ালিটি শো তারকা এবং সাবেক দমকলকর্মী জর্ডান রাইটের রহস্যময় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটিশ বিনোদন অঙ্গনে। থাইল্যান্ডের ফুকেটে একটি নর্দমা থেকে ৩৩ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ ফুকেট দ্বীপের ব্যাং তাও সৈকতের কাছে একটি ড্রেন থেকে স্থানীয় এক বার্মিজ শ্রমিক তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

উদ্ধারের সময় জর্ডান রাইট নর্দমার ভেতর উপুড় হয়ে পড়েছিলেন। তার পরনে ছিল ধূসর শার্ট ও কালো প্যান্ট, তবে পায়ে কোনো জুতা ছিল না। ফুকেটের চেং থালে জেলা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো ধরনের আঘাত বা ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজে মৃত্যুর ঠিক আগে তাকে অত্যন্ত অস্থির অবস্থায় হোটেলের সামনে ছোটাছুটি করতে দেখা গেছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পুলিশ প্রধান সুথিরাক চুথং জানিয়েছেন, জর্ডান রাইট গত ১৩ মার্চ হোটেল থেকে চেক-আউট করার কথা থাকলেও তিনি তা করেননি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এলাকা ছাড়ার আগে তিনি হোটেলের সামনে এলোমেলোভাবে ঘোরাঘুরি করছিলেন এবং এক পর্যায়ে সেই নর্দমার দিকে এগিয়ে যান যেখানে পরে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মরদেহ উদ্ধারের অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে।

জর্ডান রাইট কয়েক সপ্তাহ ধরে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ছিল আনন্দঘন মুহূর্তের ভিডিওতে ঠাসা। তাকে হাই-স্পিড মোটরসাইকেল চালানো, স্কুবা ডাইভিং, মার্শাল আর্ট প্রশিক্ষণ এবং মনোরম পরিবেশে স্থানীয় খাবার উপভোগ করতে দেখা গিয়েছিল। গত ৬ মার্চ তার শেষ পোস্টে তাকে একটি ইনফিনিটি পুলে ওয়াইন গ্লাস হাতে বিশ্রাম নিতে দেখা যায়। হোটেলের রুমে তল্লাশি চালিয়ে পুলিশ কোনো ধরনের বিশৃঙ্খলার প্রমাণ পায়নি।

বিজ্ঞাপন

জর্ডান রাইট ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব ভিকি প্যাটিসনের সাবেক প্রেমিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০১৭ সালে ‘এক্স অন দ্য বিচ’ এবং ২০১৮ সালে জনপ্রিয় শো ‘টিওডব্লিউআইই’-তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে সুঠাম দেহের এই তারকা পর্দায় মাইলস বারনেটের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে আলোচনায় এসেছিলেন। তবে অসুস্থতাজনিত ছুটি নিয়ে শো-তে অভিনয় করার অভিযোগে তাকে আইটিভি সিরিজ থেকে বাদ দেওয়া হলে তিনি স্থায়ীভাবে টিভি ইন্ডাস্ট্রি ছেড়ে লন্ডন ফায়ার ব্রিগেডে নিজের কাজে ফিরে যান।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission