ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

৬ বছরের কঠিন লড়াইয়ের পর জাপানি ব্যান্ড ‘এক্সজি’র বিশ্বজয় 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০২:২০ পিএম
জাপানি পপ ব্যান্ড এক্সজি । ছবি: সংগৃহীত

মাত্র ছয় বছরের কঠোর প্রশিক্ষণ, অসংখ্য চ্যালেঞ্জ আর একসঙ্গে পথচলার পর বিশ্ব সংগীতের মঞ্চে জায়গা করে নিয়েছে জাপানি পপ ব্যান্ড এক্সজি (XG)। নিজেদের আলাদা পরিচয়, বন্ধন ও ব্যতিক্রমী সংগীতের মাধ্যমে এখন তারা পরিণত হয়েছে বিশ্বজোড়া জনপ্রিয় ব্যান্ডে।

যারা মঞ্চে ওঠার আগে প্রতি রাতে সাত সদস্য একসঙ্গে হাত ধরে একটি বিশেষ শপথের মতো মুহূর্ত তৈরি করেন। দলের প্রধান জুরিন ‘হেসোনো’ বলে ডাক দেন, আর অন্য সদস্যরা একসঙ্গে সাড়া দিয়ে হাত আকাশের দিকে তুলে ধরেন। জাপানি ভাষায় ‘হেসোনো’ শব্দের অর্থ নাড়ির বন্ধন। এক্সজির কাছে এটি তাদের গভীর সম্পর্ক ও একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতীক।

দলের সদস্য চিসা বলেন, তারা একে ওপরের সঙ্গে এতটাই যুক্ত যে অনেক সময় একই বিষয় একইভাবে ভাবেন। শুরুতে তিনি স্বপ্ন দেখেছিলেন, তারা যেন একটি নাড়ির মাধ্যমে যুক্ত। সেই ভাবনা থেকেই তৈরি হয় তাদের বিশেষ পরিচয়ের ধারণা।

আরও পড়ুন

২০১৬ সালে জাপানের হাজারো আগ্রহীর মধ্য থেকে এক্সজির সদস্যদের বাছাই করা হয়। এরপর ২১ জনকে নিয়ে শুরু হয় কঠোর প্রশিক্ষণ। একই জায়গায় থেকে সকাল থেকে রাত পর্যন্ত চলত গান, নাচ ও বিভিন্ন ভাষা শেখার অনুশীলন।

2
জাপানি পপ ব্যান্ড এক্সজি

প্রশিক্ষণের সময় ছিল অত্যন্ত কঠিন। কখনো কঠোর শাসন, কখনো শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। সদস্য মায়া বলেন, সেই সময় ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা, যেন নিজের সঙ্গে এক যুদ্ধ।

ছয় বছরের প্রস্তুতির পর ২০২২ সালে প্রথম গান প্রকাশ করে এক্সজি। প্রথম গানেই তারা নিজেদের বিশ্বমঞ্চে প্রতিষ্ঠার লক্ষ্য জানায়। এরপর তাদের বিভিন্ন গান ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাদের গানে নব্বইয়ের দশকের সুর, আধুনিক ধাঁচ ও ভবিষ্যতমুখী ভাবনার মিশেল দেখা যায়। ২০২৫ সালে বিশ্বের অন্যতম বড় সংগীত উৎসব কোচেল্লায় অংশ নেওয়া একমাত্র জাপানি দল ছিল এক্সজি।

1
জাপানি পপ ব্যান্ড এক্সজি

তবে ব্যান্ডের পথচলায় ব্যক্তিগত এক বড় পরিবর্তনের মুখোমুখি হন দলের সবচেয়ে ছোট সদস্য কোকোনা। ২০তম জন্মদিনে তিনি নিজের পরিচয় নিয়ে খোলাখুলি কথা বলেন এবং জানান, তিনি নিজেকে পুরুষালি পরিচয় ও লিঙ্গ বৈচিত্র্যের অংশ হিসেবে দেখেন।

কোকোনার এই সিদ্ধান্তে দলের সদস্যরা পুরোপুরি পাশে দাঁড়ান। ভক্তদের কাছ থেকেও আসে ভালোবাসা ও সমর্থন। কোকোনা বলেন, তার এই প্রকাশ অন্যদের জন্য আশা ও সাহসের কারণ হলে তিনি আনন্দিত।

কোকোনার পরিবর্তনের পর এক্সজি নিজেদের নামের অর্থেও নতুন ভাবনা যোগ করে। আগে ‘এক্সট্রাঅর্ডিনারি গার্লস’ বোঝালেও এখন এটি ‘এক্সট্রাঅর্ডিনারি জিনস’ হিসেবে নিজেদের আলাদা পরিচয় তুলে ধরে।

নতুন গানে তারা নিজেদের পুরোনো ধারা থেকে বেরিয়ে আরও বিস্তৃত সংগীতের দিকে এগোচ্ছে। দলের সদস্যরা বলছেন, তাদের মূল বার্তা হলো—নিজের মতো করে নিজেকে গ্রহণ করা।

আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যের ওয়েম্বলি মঞ্চে প্রথমবারের মতো বড় আয়োজনের অনুষ্ঠানে অংশ নেবে এক্সজি। বিশ্ব সফরের অংশ হিসেবে তারা আবারও প্রমাণ করতে চায়, ছয় বছরের কঠিন পরিশ্রম আর বন্ধনের শক্তিই তাদের সাফল্যের মূল চাবিকাঠি।

সূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তবে সম্প্রতি রাজ নিয়ে পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে স্যোশাল মিডিয়ায় আলোচনায় এসেছে।  জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে পরীমণি তার অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে নানা খোলামেলা মন্তব্য করেন।  এসময় বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, রাজের সঙ্গে বিয়ে বা তার জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ মনে করেন না। জীবনের প্রতিটি ঘটনাকেই তিনি একেকটি অভিজ্ঞতা হিসেবে দেখেন।  তিনি আরও উল্লেখ করেন, অতীতে অন্যান্য প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়েও অসৌজন্যমূলক পরিস্থিতি কিংবা আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সুন্দরভাবে বিচ্ছেদ ঘটেছিল, যাতে ভবিষ্যতে কোথাও দেখা হলে মুখোমুখি হতে কোনো অস্বস্তি না থাকে।  তবে প্রাক্তন স্বামী শরীফুল রাজের বিষয়টি একদম ভিন্ন ছিল বলে জানান এই আলোচিত নায়িকা।  আক্ষেপের সুরে পরী বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ বিচ্ছেদটি আরও অনেক সুন্দর ও সম্মানজনক হতে পারত বলেই তিনি মনে করেন।  ২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও পরীমণি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন।  আরটিভি/এসআর
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি 
বলিউডের জনপ্রিয় গায়কদের তালিকায় আছেন আদনান সামি। তবে তার জন্ম কিন্তু ভারত বা পাকিস্তানে নয় বরং যুক্তরাজ্যে। যদিও পরে বাবার কারণে তার পরিবার পাকিস্তানে চলে আসে সেই সূত্র ধরেই তিনি পাকিস্তানের নাগরিক। কিন্তু তিনি পাকিস্তানি নাগরিকত্ব ছেড়েছেন বহু বছর আগে। এখন তিনি পাকাপাকি  ভারতের নাগরিক। আর এবার এ প্রসঙ্গে কথা বলেছেন আদনাম সামি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়,  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি আদনান সামিকে প্রশ্ন করেন, ভারতীয় নাগরিক কি না। আর এই প্রশ্নের জবাবে গায়ক লেখেন, সত্যিই? এত বছর পরেও আপনি আমাকে এই প্রশ্ন করছেন? আপনার কী মনে হয়? এমন কি গায়ক অর্থের জন্য ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন কি না এমন প্রশ্ন তাকে করা হয়। যদিও আদনান সামি স্পষ্ট করেছেন বারবার। গায়ক জানান অর্থের কারণে তিনি কখন নাগরিকত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেননি।  বরং তিনি নিজের পাকিস্তানে পেশাগত বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার কথা তুলে ধরেন।  প্রসঙ্গত, ২০০০ সালে কিংবদন্তি ভারতীয় শিল্পী আশা ভোঁসলের সঙ্গে তার যৌথ অ্যালবাম ‘কভি তো নজর মিলাও’ প্রকাশিত হয়। আর এই কাজটা কিন্তু হয়েছিল যুক্তরাজ্য থেকেই। কারণ গায়কের শৈশব আর পড়াশোনা সেখানেই।  অন্যদিকে, আদনান সামি ২০০১ সালে ভ্রমণ ভিসায় ভারতে আসেন। এরপর একের পর কাজের প্রস্তাব পান তিনি। ভারতের জনপ্রিয় সব তারকাদের সঙ্গে গান গান আদনান সামি। তার পর আর তিনি ফিরে জাননি।  আর এই গায়কের পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যায়। তবে এরপর তিনি আর পাসপোর্ট পুনর্নবীকরণ করেননি। পরবর্তী সময়ে, ২০১৬ সালের ১ জানুয়ারি ভারতীয় নাগরিকত্ব পান গায়ক। আরটিভি/এসআর
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি 
সালমান শাহ হত্যা / সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
বলিউড অভিনেতাদের সম্পদের তালিকা প্রকাশ, কে কত টাকার মালিক
২০২৬ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পদের হিসাবে দেখা গেছে বৈচিত্র্য।
বলিউড অভিনেতাদের সম্পদের তালিকা প্রকাশ, কে কত টাকার মালিক
আরও পড়ুন
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
জাপানে ঘরজামাই হয়ে থাকার সুযোগ, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
জাপানে রপ্তানি বাড়াতে আগ্রহী তৈরি পোশাক রপ্তানিকারকরা