আলোচনায় মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী

বিনোদন ডেস্ক

রোববার, ০৬ মে ২০১৮ , ০৫:১৬ পিএম


আলোচনায় মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী
ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানীর জনপ্রিয়তা বাড়ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ মনে করছেন শিগগিরই হয়তো সিনেমায় অভিনয় করার কথাও জানাবেন দিশানী। তবে বাবা মিঠুন চক্রবর্তী চান না মেয়ে এখনই সিনেমা আসুক।

বিজ্ঞাপন

মিঠুন অবশ্য দিশানীর জন্মদাতা পিতা নন। বাবা-মা শিশু দিশানীকে ফেলে গিয়েছিলেন একটি ডাস্টবিনে। একটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, দিশানীকে দত্তক নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।

দিশানীকে তার বাবা-মা ফেলে গিয়েছিলেন একটি ডাস্টবিনে। খবরের কাগজে সেই কথা জানার পর মিঠুন সিদ্ধান্ত নেন তিনি ওই শিশুকে দত্তক নেবেন। তার স্ত্রী যোগিতা বালিও মিঠুনের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। খু্ব দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে মিঠুন শেষ পর্যন্ত তাকে নিজের পরিবারে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

মিঠুন ও তার মেয়ের মধ্যে সম্পর্ক বড়ই মধুর। শোনা যায়, নিজের অন্য সন্তানদের থেকেও দিশানী বেশি আদর ও ভালোবাসা পেয়েছেন বাবা মিঠুনের কাছ থেকে। সেই দিশানী এখন বড় হয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : রণবীরের কাঁধে মাথা রাখতে লজ্জা পাচ্ছিলাম: আলিয়া
--------------------------------------------------------

বিজ্ঞাপন

মিঠুনের তরুণী কন্যার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। অদূর ভবিষ্যতে কি তাকে দেখা যাবে বড় পর্দায়? উত্তরটা আপাতত রহস্যই থাকছে।

বিজ্ঞাপন

বলিউডে জাহ্নবী কাপুর, সারা আলী খানদের মতো তারকা-সন্তানরা ছবি মুক্তির আগেই রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছেন। এই তালিকায় রয়েছে মিঠুন চক্রবর্তীর কন্যা দিশানী চক্রবর্তীও।

এরই মধ্যে মুম্বাই ও নিউইয়র্ক থেকে নিয়েছেন অভিনয়ের প্রশিক্ষণ। যদিও দিশানী শেষ পর্যন্ত ছবিতে মুখ দেখাবেন কিনা, তা নিশ্চিত নয়। কেননা বাবা মিঠুন চান না দিশানী এখনই ছবিতে অভিনয় করুক।

আরও পড়ুন :

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission