‘পোড়ামন ২’ ছবির টিজার প্রশংসিত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৩ মে ২০১৮ , ১১:০০ এএম


‘পোড়ামন ২’ ছবির টিজার প্রশংসিত (ভিডিও)

‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন সিয়াম আহমেদ। ছবিতে তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

বিজ্ঞাপন

শনিবার ছবির প্রথম টিজার প্রকাশ হয়েছে। ১ মিনিট ১০ সেকেন্ডের টিজার অনলাইন দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। আগামী ঈদ-উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।  

শুরুতে এই ছবিতে পূজার নায়ক হিসেবে রোশানের নাম ঘোষণা করা হয়। তবে কাহিনি ও চরিত্রের প্রয়োজনে ছোট পর্দার জনপ্রিয় মুখ সিয়ামকে কাস্ট করা হয়। এর আগে ‘পোড়ামন ২’ ছবির পোস্টার ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু একদিন না পেরুতেই জানা যায়, পোস্টারটি একটি ইরানি ছবির পোস্টার থেকে নকল করা হয়েছে। তখন অবশ্য পরিচালক ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন। তারা কোনো নকল করেননি। এটা মিলে গেছে এমন মত দেন।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় কাবিলা
--------------------------------------------------------

২০১৩ সালে ‘পোড়ামন’ ছবিটি মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটির মাধ্যমে মাহিয়া মাহি ও সাইমন সাদিক দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান, যা আজো অটুট।

বিজ্ঞাপন

গ্রামের ডানপিটে একটি ছেলে সুজন এবং হতদরিদ্র স্কুলপড়ুয়া মেয়ে পরী। প্রেম ভালোবাসা কী সেটা তাদের জানা নেই কিন্তু পরস্পরের সঙ্গে দেখা এবং কথা বলতে বলতে একসময় তাদের মধ্যে এক ভালোলাগা বোধের তৈরি হয়।

কিন্তু নানা প্রতিকূলতার মাঝে মোড় ঘুরে যায় ঘটনার। হৃদয় বিদারক এক প্রেম কাহিনিতে শেষ হয় ছবিটি।

বিজ্ঞাপন

জানা গেছে, ছবিটির প্রথম সিক্যুয়েলের সঙ্গে ‘পোড়ামন ২’ ছবির মিল পাবেন না দর্শক।

আরও পড়ুন :

এম/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission