সালমান শাহকে গুরু মেনে সাড়া পেলেন সিয়াম (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৮ মে ২০১৮ , ০৭:৫৭ পিএম


সালমান শাহকে গুরু মেনে সাড়া পেলেন সিয়াম (ভিডিও)

ঢাকাই ছবির হার্টথ্রব নায়ক সালমান শাহকে নিয়ে চলচ্চিত্রের গান নির্মাণ করা হয়েছে। আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘পোড়ামন ২’ ছবিতে ‘নাম্বার ওয়ান হিরো’ শিরোনামে তাকে নিয়ে একটি গান থাকছে।

‘আরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন গুরু যেন তোমার মতো চলি। গুরু তোমার মুখের হাসি, এ প্রাণে বাজায় বাঁশি, সবার মনে তুমি যে বিরাজ করো। তুমি ছাড়া সবাই জিরো, তুমি নাম্বার ওয়ান হিরো।’ এমন সব কথায় নায়ক সালমানের গুণকীর্তন করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘মাটি’তে পাওলি কেমন? (ভিডিও)
--------------------------------------------------------

‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরি। ভিডিওতে নাচের পাশাপাশি সালমানের বিভিন্ন আইকনিক লুকে হাজির হয়েছেন সিয়াম। অল্প সময়ের জন্য দেখা গেছে ছবির নায়িকা পূজাকেও।

গানটি ইউটিউবে প্রকাশের পর ২৪ ঘণ্টায় ৫ লাখের বেশিবার দর্শকরা দেখেছেন। ‘নাম্বার ওয়ান হিরো’ শিরোনামের গানটি উৎসর্গ করা হয়েছে নায়ক সালমান শাহকে।  

‘নাম্বার ওয়ান হিরো’র কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। নিজের সুরে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। নৃত্য পরিচালনা করেছেন জয়েশ।  ‘পোড়ামন ২’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

আরও পড়ুন : 

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission