কেন প্রেম করেন না মিম?

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১০ জুন ২০১৮ , ০৪:৩৫ পিএম


কেন প্রেম করেন না মিম?
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কার সঙ্গে প্রেম করছেন, তা নিয়ে  কলকাতার নায়ক জিৎ এর ব্যাপক আগ্রহ। সিনেমার শুটিংয়ের সময় জিৎ প্রায়ই জানতে চাইতেন মিম কার সঙ্গে প্রেম করেন?

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মিম বলেন, ‘জিৎ দা বারবার আমাকে জিজ্ঞেস করতেন, আমি কারও সঙ্গে প্রেম করি কী না? যতবার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না। ’

মিমের এই প্রেম করতে না পারার বড় কারণ তার মা। সেই সাক্ষাৎকারেই মিমের মা বলেন, ‘সব সময় যদি মা সঙ্গে থাকে তা হলে ছেলেরা আসবে কী করে?’

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে মিম বলেন, ‘ছোট থেকে মা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকেন। স্কুল-কলেজেও! শুটিংয়ে, আউটডোরে মাকে সঙ্গে নিয়ে যাই। মা না থাকলে খুব বোরড লাগে। বাবা ফাঁকা থাকলে, বাবাকেও নিয়ে যাই। তাই মা ওই কথা বললেন।’

এরই মধ্যে কলকাতায় তিনটি ছবিতে অভিনয় করেছেন মিম। ছবিগুলো হলো-‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান- দ্য সেভিয়ার’।

বিজ্ঞাপন

আর জিতের সঙ্গে মিমের পরিচয় হয়েছিল ঢাকায়। একটি ছবির শুটিং করতে জিৎ তখন বাংলাদেশে এসেছিলেন। তখনই প্রথম দেখা।

বিজ্ঞাপন

মিম আর জিৎ এবার একসঙ্গে অভিনয় করেছেন ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে। ঈদ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি।

‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির প্রচারণার কাজ করতে সম্প্রতি কলকাতায় যান মিম। সেখানেই কথা বলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে।

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission