জমে উঠেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০১ জুলাই ২০১৮ , ১১:০১ এএম


জমে উঠেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম
ছবি সংগৃহীত

কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কুশ এবং টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের প্রেমের গুঞ্জন বেশ পুরনো। সোশ্যাল মিডিয়ায় দু’জন বহুবার ছবি শেয়ার করলেও প্রেমের বিষয়ে কেউই খোলাসা করেননি। মিডিয়াকেও বরাবরই এড়িয়ে গেছেন তারা। যদিও এই জুটির প্রেম কাহিনি দিনের আলোর মতো সত্য।

এদিকে সিরিয়ালের ব্যস্ততার জন্য নাকি প্রেমিক অঙ্কুশকে সময়ই দিতে পারেন না ঐন্দ্রিলা। এই মুহূর্তে অভিনেত্রীর ‘ফাগুন বউ’ সিরিয়ালটি প্রচারিত হচ্ছে। 

সেখানে নায়ক বিক্রমের সঙ্গে তার রসায়ন কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আলোচনা চলছে ভক্তদের মাঝে। কিন্তু এই শুটিংয়ের চাপেই নাকি ব্যক্তিগত জীবনে নিজের নায়ককে একেবারেই সময় দিতে পারছেন না ঐন্দ্রিলা!

--------------------------------------------------------
আরও পড়ুন: রণবীরের ‘সঞ্জু’ দেখে কী বললেন আলিয়া
--------------------------------------------------------

তবে অঙ্কুশের সেই আক্ষেপ কিছুটা হলেও কমেছে। সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অঙ্কুশ। ক্যাপশনে লিখেছেন, ‘এটাকেই বলে টাইমপাস অ্যাটিচিউড।’ শুটিংয়ের মাঝেই নিজেদের জন্য সময় বের করে নিয়েছেন তারা।

বাবা যাদবের পরিচালনায় ‘ভিলেন’ ছবির মাধ্যমে আবারও সরব হচ্ছেন অঙ্কুশ। ছবিতে তার বিপরীতে আছেন মিমি চক্রবর্তী।

অঙ্কুশের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘কেল্লাফতে’। এরপর ইডিয়ট, খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জুলিয়েট, জুলফিকার, আমি যে কে তোমারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission