সিঁথিতে সিঁদুর নিয়ে নিকের সঙ্গে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮ , ০৮:৫৭ পিএম


সিঁথিতে সিঁদুর নিয়ে নিকের সঙ্গে প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত

বিয়ের আসরে ক্যামেরায় ছবি তোলা যাবে না, এমন নির্দেশনা আগেই জানানো হয়েছিল। ফলে নিক-প্রিয়াঙ্কার বিয়ের ছবি প্রকাশ হয়নি। অনুষ্ঠানে কেবল এই নবদম্পতির নিয়োগকৃত ফটোগ্রাফারই ছবি তুলেছেন। আর সেই ছবিগুলো শিগগিরই প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

এদিকে বিয়ের আয়োজন সম্পন্ন করে যোধপুর ছাড়ার সময় বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন এই তারকাযুগল। নিকের হাত ধরে নববধূ প্রিয়াঙ্কা যখন ক্যামেরার সামনে তখন তাদের দৃশ্যবন্দি করেন সেখানে উপস্থিত চিত্রগ্রাহকেরা।

সবুজ রঙের শাড়ি পড়ে, সিঁথিতে লম্বা করে সিঁদুর টেনে, হাতে এক গোছা চুড়ি পরে, নতুন বউ-এর রূপে একেবারে অন্যরকম লাগছিল বলিউড তারকা প্রিয়াঙ্কাকে। নবদম্পতির উপর ক্যামেরার ফ্ল্যাশ পড়তেই মেহেন্দিতে রাঙানো হাত উঁচু করে সবাইকে নমস্কার করেন প্রিয়াঙ্কা চোপড়া।

এদিকে যোধপুরের উমেদ ভবনে বিয়ের আয়োজন শেষ হবার পর এবার দিল্লিতে বিবাহোত্তর সংবধর্নার আয়োজন হবে বলে শোনা যাচ্ছে। এরপর নতুন বউ যাবেন স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে।

গত ২৯ নভেম্বর থেকে যোধপুরে শুরু হয় নিক-প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন। সেখানে ৩ ডিসেম্বর পর্যন্ত চলে বর্ণিল এই বিয়ে। হিন্দু ও ক্রিশ্চিয়ান রীতিতে বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা। এরপর সোমবার যোধপুর ছাড়েন নবদম্পতি।

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission