জন্মদিনে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন তিশা

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯ , ১২:৪৪ পিএম


জন্মদিনে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন তিশা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হলেও মিডিয়া সব মাধ্যমেই পর্দাপণ তার।

বিজ্ঞাপন

তবে তিশার শুরুটা হয়েছিল গান দিয়েই। খুব অল্প সময়ের মাঝে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দাগ কেটেছেন দর্শকদের মনে। ছোট পর্দা, মডেলিং কিংবা বড় পর্দায় সব অঙ্গনেই সফল তিশা। আজ ২০ ফেব্রুয়ারি নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। জন্মদিনে তিশা আড্ডা দিবেন দর্শকদের সঙ্গে।

এই বিষয়ে তিশা বলেন, জন্মদিনে দর্শকদের সঙ্গে আড্ডা দেয়ার, গল্প করার দারুণ একটা সুযোগ করে দিয়েছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি রবি স্টার জোন সার্ভিসে, থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো। আমি থাকব আপনাদের অপেক্ষায়। রবি স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু।

বিজ্ঞাপন

এদিকে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। ২২২৮৮ নম্বরে ফোন করে জনপ্রিয় অভিনেত্রী তিশার সাথে কথা বলার সুযোগ থাকছে।

এম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission