বুবলীর নাচ দেখবেন শাকিব

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ , ০৪:২০ পিএম


শাকিব খান, বুবলী, বীর, আইটেম গান,
ছবি সংগৃহীত

নায়ক শাকিব খানের হাত ধরেই সিনেমায় নাম লেখান বুবলী। তারা দুজন জুটি হয়ে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। এখন পর্যন্ত মুক্তি পাওয়া বুবলীর সব ছবির নায়ক শাকিব খান। এই জুটি কাজী হায়াতের বীর ছবিতে কাজ করছেন। ছবিটির শুটিং-এ তারা আগেও অংশ নিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তারা। সেখানে একটি আইটেম গানে পারফর্ম করবেন বুবলী। আর দর্শক সারিতে বসে তা দেখবেন শাকিব খান। সংশ্লিষ্টরা জানান গল্পের প্রয়োজনেই বুবলীকে আইটেম গানে পারফর্ম করাচ্ছেন তারা।

গুঞ্জন শোনা যায়, শাকিবের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলীর। এই নায়িকার কারণেই নাকি শাকিব-অপুর ডিভোর্স হয়। এমন ইঙ্গিত অনেক আগেই দিয়েছিলেন অপু বিশ্বাস। এমনকি শাকিবকে কেন্দ্র করে মুঠোফোনে বুবলী-অপুর ঝগড়ার কথাও কারও অজানা নয়।

এদিকে গেল বছর শেষদিকে ক্যাসিনো নামে একটি ছবির শুটিং শুরু করেছেন বুবলী। এই প্রথমবার শাকিব খান ছাড়া অন্য নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এই ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন নিরব। 

এম

   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission