ছন্দার নতুন ইনিংস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ , ০৪:০১ পিএম


Golam Farida Chanda,
ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। তাকে চলচ্চিত্রে অভিনয়েও দেখা গেছে। নান্দনিক অভিনয় আর শৈল্পিক গুণে তিনি তৈরি করে নিয়েছেন শক্ত অবস্থান। 

এবার নতুন পরিচয়ে আসছেন ছন্দা। পনেরো আগস্ট জাতীয় শোক দিবস। শোক দিবসের জন্য ‘জোছনা’ নামের একটি টেলিভিশন কাহিনিচিত্র নির্মাণ করবেন গোলাম ফরিদা ছন্দা। 

নাটকটি পরিচালনার পাশাপাশি নাম ভূমিকায়ও অভিনয় করবেন তিনি। শোয়েব চৌধুরীর গল্পে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফেরারী ফরহাদ।

এ প্রসঙ্গে গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ বছর জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে। আমাকে নির্মাণের প্রস্তাব দিলে বিষয়টি ভীষণভাবে আমার মনে নাড়া দেয়। কারণ এমন একটি দিবসের কাজের প্রস্তাব পেয়েছি, যা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। এ জন্যেই কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাই। 

আসছে ঈদে কাজ প্রসঙ্গে জানতে চাইলে ছন্দা বলেন, ‘ক্রমশ করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাই এ সময়ে কাজ করছি না। যার কারণে আসছে ঈদের জন্য একটি নাটকে কাজ করেছি। তাও নিজের ঘরে থেকে শুটিং হয়েছে বলে কাজটি করা। কামরুজ্জামান সাগর এর পরিচালনায় ‘বাবারা সব পারে’। করোনার কারণে জনজীবন হুমকির মুখে এ সময়ে সবাইকে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। সবাইকে সর্তকতার সাথে কাজ করার অনুরোধ রইলো।’

এম
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission