সালমানের বিরুদ্ধে মামলা খারিজ

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ , ০৬:২৭ পিএম


salman khan,
ছবি সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা থেকে রেহাই পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। বিহারের মজফফরপুর আদালত এই মামলা থেকে খারিজ করে দিয়েছেন এই নায়ককে।

বিজ্ঞাপন

গেল ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে কেন্দ্র করে ‘নেপোটিজম’ বা ‘স্বজনপোষণ’কে কাঠগড়ায় তুলতেই উঠে আসে সালমান খান, করণ জোহর ও সঞ্জয় লীলা বানশালীর বিরুদ্ধে হয় মামলা। সালমানের পাশাপাশি বাকি দুই জোনের মামলাও খারিজ হয়েছে।

এই তিনজনের হস্তক্ষেপে সাত মাসে সুশান্ত ছ’টি ছবির কাজ হারান বলেও অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এক আইনজীবী সুধীর কুমার ওঝা সালমান, করণ আর সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার, মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, বিষয়টি আদালতের এখতিয়ারের বাইরে। একই সঙ্গে খারিজ করে দেয় সুধীর ওঝার দায়ের করা মামলা।

মামলা খারিজ হলেও ওই তিনজনের কেউই মুখ খোলেননি। তবে আইনজীবী ওঝা জানিয়েছেন, আমি জেলা আদালতের সামনে সিজেএম-এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কষ্ট পাচ্ছে বিহার। সুশান্তের অসময়ে চলে যাওয়ার জন্য যারা দায়ী, শাস্তি তাদের পেতেই হবে।

বিজ্ঞাপন

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission