স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০১:৪৮ পিএম


সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী
ছবি: সংগৃহীত

দুবাই থেকে বিপুল পরিমাণে স্বর্ণ পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন। এরপরে তল্লাশিতে দেখা যায় ১৪.৮ কেজি স্বর্ণ তার সঙ্গে ছিল। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। 

বেশ কিছুদিন ধরেই দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বারবার বিদেশযাত্রার কারণেই ডিআরআইয়ের সন্দেহে ছিলেন।  

বিজ্ঞাপন

ডিআরআই সূত্রে জানা যায়, গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাকে আটক করেন ডিআরআই। 

প্রসঙ্গত, কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এ ছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission