ভাই-বোনের ভালোবাসার মানবিক আখ্যান ‘আলী’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৬:০১ পিএম


ভাই-বোনের ভালোবাসার মানবিক আখ্যান ‘আলী’
ছবি: সংগৃহীত

পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্মির বিয়োগান্তুক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আলী’ চলচ্চিত্র। বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং রশ্মির চরিত্রে আছেন প্রতিজ্ঞা। তাদের সঙ্গে আরো অনেক তারকা শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

বিজ্ঞাপন

রশ্মি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হওয়ার। কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই আত্মার আত্মীয়। বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না। অন্যদিকে, রশ্মিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে চলে। এই চলচ্চিত্রে ভাই-বোনের অন্যরকম এক ভালোবাসার গল্প তুলে ধরেছেন, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক। 

নির্মাতা বিপ্লব হায়দারের যাত্রা শুরু হয়েছিল সহকারী চিত্রগ্রাহক হিসেবে। ছোট পর্দা থেকে তিনি বড় পর্দায় এসেছেন। তার প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’ মুক্তির পর এটি তার দ্বিতীয় কাজ। খুব শিগগির চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। 

বিজ্ঞাপন

চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি বলেন, এই সিনেমা আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি, দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।

ঈদুল আজহায় ‘আলী’ সিনেমা মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা বিপ্লব হায়দার। শেষ মুহূর্তে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৮ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘আলী’।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission