বিজয়ের জনসভায় নিহত ৩৯, ভয়াবহ সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৪১ পিএম


বিজয়ের জনসভায় নিহত ৩৯, ভয়াবহ সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর করুর জেলায় বিজয় সরকারের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ এ দুর্ঘটনার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। দেখা গেছে, কিছু মানুষ প্রচণ্ড ধাক্কায় নিচে পড়ে যাচ্ছেন। এরপর তারা পদদলিত হন। একটি ভিডিওতে মানুষকে চিৎকার করতে শোনা যাচ্ছে। তারা তখন বাঁচতে চাইছিলেন। শ্বাস নিতে না পেরে একজন আরেকজনের ওপরে ওঠার চেষ্টা করেন। এতে করে নিচের মানুষ আরো বেশি চাপা পড়েন। কিছু শিশুকে তাদের বাবা-মায়ের কাঁধে বসে থাকতে দেখা যায়।

যারা বিজয় থালাপতির বাস কাছে আসার জন্য অপেক্ষা করছিল। এর কয়েক মিনিট পরই ঘটে যায় ওই ঘটনা।

বিজ্ঞাপন

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, থালাপতি বিজয় তার ভ্রাম্যমাণ মঞ্চ (বাস) নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ওই সময় অনেকে তার কাছে আসার চেষ্টা করেন। এতে করে সেখানে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়।

মানুষ প্রচণ্ড গরম ও ধাক্কাধাক্কিতে হাঁসফাঁস করছেন এমনটি দেখতে পেয়ে তিনি তার বাস থামিয়ে দেন। ওই সময় কিছু মানুষের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বিজয় জনসভাস্থলে সাত ঘণ্টা দেরি করে আসেন। যেখানে তার দুপুর ১২টায় আসার কথা ছিল। সেখানে তিনি আসেন সন্ধ্যা ৭টারও পর। অথচ সাধারণ মানুষ এসেছিলেন সকাল ১১টার দিকে। তারা বিজয়কে দেখতে প্রচণ্ড রোদের মধ্যে সারা দিন না খেয়ে ছিলেন বলেও জানিয়েছেন পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত প্রাপ্তবয়স্করা সবাই বিজয়ের দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকে সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু বিজয়ের আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission