৪ দিনের সফরে ‘লর্ড অব দ্য রিংসে’র অরল্যান্ডো ব্লুম এখন বাংলাদেশে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০২:০৮ পিএম


৪ দিনের সফরে ‘লর্ড অব দ্য রিংসে’র অরল্যান্ডো ব্লুম এখন বাংলাদেশে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে এসেছেন ‘লর্ড অব দ্য রিংস’ খ্যাত হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। মূলত ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। 

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ তথ্যটি নিশ্চিত করেছে। বাংলাদেশে আসার পর ইতিমধ্যে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন ব্লুম। পাশাপাশি শিশুদের সঙ্গে সময়ও কাটান। 

42682_me

বিজ্ঞাপন

বাংলাদেশে আসা নিয়ে অরল্যান্ডো ব্লুমকে উদ্ধৃত করে এক ইনস্টাগ্রাম পোস্টে ইউনিসেফ লিখেছে, আমি আট বছরের বেশি সময় পর আবারও বাংলাদেশে এসেছি। এবার আমি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে এসেছি। এখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী থাকে, যাদের অর্ধেকের বেশি শিশু।রোহিঙ্গা শিশু, তরুণের পাশাপাশি কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা শিশুরা নিজেদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা করতে চায়। কিন্তু তহবিল কমে যাওয়ার কারণে তাদের শিক্ষা হুমকির মুখে পড়েছে।

২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এই হলিউড অভিনেতা। এর আগেও ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন অরল্যান্ডো ব্লুম। আট বছর পর আবারও এলেন। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission