বনানী থেকে ফের ৪ যুবক নিখোঁজ

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭ , ০৯:৫৩ এএম


বনানী থেকে ফের ৪ যুবক নিখোঁজ

ফের ঢাকার বনানী থেকে একই দিনে ৪ যুবক নিখোঁজ হয়েছেন। তারা বনানীর একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী। জানালেন বনানী থানার উপ পরিদদর্শক বজলুর রহমান।

নিখোঁজ ৪ জনের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় বনানী থানায় আলাদা দুটি জিডি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন বনানীর একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন। যাদের দুজন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নিখোঁজ হওয়া যুবকরা হলেন ইমাম হোসেন (২৭), তাওহীদুর রহমান (২৬), কামাল হোসেন (২৪) ও হাসান মাহমুদ (২৬)।

নিখোঁজদের মধ্যে ইমাম হোসেন ও হাসান মাহমুদ বনানীর ব্র্যাক ইউনিভার্সিটির ট্রিপল-ই বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। আর কামাল হোসেন নিউ ইস্কাটনের দিলু রোডের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করেন। তিনিও ইন্টারকম ট্রেড ইন্টারন্যাশনাল ও টেলেক্স লিমিটেড নামে একই মালিকের দু’ টি প্রতিষ্ঠানে বিপনন কর্মকর্তা হিসাবে চাকরি করেন। হাসান মাহমুদ ওই প্রতিষ্ঠানের ম্যানেজার। আর ইমাম হোসেন ওই প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত।

নিখোঁজ তাওহীদুর রহমানের বাসা মহাখালীতে। তার বাবা মহাখালী এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন। নিখোঁজ ৪ জনের মধ্যে তাওহীদুর রহমান ছাড়া বাকি ৩ জন চট্টগ্রামে একই পরিবারে বিয়ে করেছেন।

গেলো ৩ জুন নিখোঁজ কামাল হোসেনের মামা রশিদ আলম বনানী থানায় একটি জিডি করেন। পরদিন নিখোঁজ ইমাম হোসেনের বাবা বিল্লাল হোসেন বনানী থানায় আরো একটি জিডি করেন। এই দুই সাধারণ ডায়রির তদন্তকারী কর্মকর্তা হলেন বনানী থানার এসআই বজলুর রহমান।

তিনি বলেন, গেলো ৩ জুন বনানী এলাকা থেকে টেলেক্স লিমিটেডের দুই কর্মকর্তা হাসান মাহমুদ ও কামাল হোসেন নিখোঁজ হন। পরে কামালকে খুঁজতে তার মামা রশিদ আহমেদ বনানী এসে চেয়ারম্যান বাড়ি মসজিদের সামনে ইমাম হোসেনের সঙ্গে দেখা করেন। সন্ধ্যার পর থেকে ইমাম হোসেনও নিখোঁজ হয়ে যান। বলা হচ্ছে একই সময় তাদের আরেক বন্ধু তাওহীদুর রহমান নিখোঁজ হন।

বজলুর রহমান বলেন, নিখোঁজ তিনজন যেখানে চাকরি করতেন সেখান থেকে তাদের ছবি নিয়ে খোঁজ নেয়া হয়েছে। এছাড়া সবশেষ  অবস্থান জানতে মোবাইল ফোনের কললিস্ট ধরে খোঁজার চেষ্টা চলছে। কিন্তু এখনো কোন খোঁজ মেলেনি।

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission