হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু ৭০০ ছাড়াল

আরটিভি নিউজ  

শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ০৪:৪২ পিএম


হাম ও হামের উপসর্গ  নিয়ে শিশুর মৃত্যু ৭০০ ছাড়াল
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শুক্রবার(২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার(২৫ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এই সময়ে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই এক দিনে নতুন করে ৮৬৯টি শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১০৭ জন শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩টি শিশু। আর হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬০৯ জন। সব মিলিয়ে সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা ৭০২ জনে পৌঁছাল।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission