ভারতীয় সেনাদের পাঞ্জাব ব্যবহার করতে না দেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ০৭:৪৪ পিএম


ভারতীয় সেনাদের পাঞ্জাব ব্যবহার করতে না দেওয়ার হুমকি
ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে চরম অবনতি ঘটেছে ভারত-পাকিস্তান সম্পর্কের। ঘটনার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুদেশ। তার ওপর পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি-ধমকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা, যা থামার লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষ নিলেন খোদ ভারতের পাঞ্জাব এলাকার খালিস্তানপন্থীরা।

বিজ্ঞাপন

ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার এমন মন্তব্য করে স্বাধীনতাকামী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন জানান, তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না। 

যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় এমন হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেব না। 

আক্রমণকারীরা বেঁচে থাকেন না মন্তব্য করে পান্নুন আরও বলেন, আক্রমণকারী ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ বা যে কেউ হোন না কেন। ভারতের প্রধান প্রধান নেতাদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করা হবে বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির ওপর জোর দিয়েছেন বলেন, আমরা মোদি, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব।

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা ভারতের সাজানো মিথ্যা নাটক। এমন অভিযোগ করে শিখ নেতা বলেন, রাজনৈতিক ফায়দা ও ভোটের আশায় নিরীহ হিন্দুদের প্রাণ নিচ্ছে মোদি।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission