মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১০ মে ২০২৬ , ০৩:১৫ পিএম


মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতির
থালাপতি বিজয়। ফাইল ছবি

সব অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন থালাপতি বিজয়। শপথ নিয়েই রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে বিদ্যুৎ দেবেন বলে ঘোষণা করেছেন তিনি।   

ঘোষণায় থালাপতি বলেছেন, যেসব গ্রাহক মাসিক ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ করেন, বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে তাদেরকে।

শনিবার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দক্ষিণী সিনেমার এই সুপারস্টার। শপথ নেওয়ার পর নিজের প্রথম ভাষণে বিনামূল্যে বিদ্যুৎ ছাড়াও তিনি আরও বেশ কিছু প্রতিশ্রুতি রেখেছেন রাজ্যবাসীর সামনে।

এর মধ্যে নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে থালাপতি বিজয় বলেছেন, নারীদের নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক এবং জেলেদের জন্যও কাজ করব।

আরও পড়ুন

তিনি আরও বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা সম্পর্কে জানি। আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি। আমি জীবনে অনেক কঠোরতা দেখেছি। মানুষ হয়ত আমাকে অপমান করেছে, আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো এবং ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের অন্তরে স্থান দিয়েছেন, গ্রহণ করেছেন।

এছাড়া যে কাজ করবেন না সেটির কোনো প্রতিশ্রুতিও দেবেন না বলে জানিয়েছেন থালাপতি। একইসঙ্গে তামিলনাড়ুতে বাস্তবতার নতুন যুগ, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের ঘোষণা দিয়েছেন তিনি।

থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। সরকার গঠনে তাকে সহায়তা করেছে কংগ্রেস। এজন্য রাহুলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এছাড়া, শপথ গ্রহণের পর বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission