ধনবাড়ীতে হেরে গেলেন এমপি রাজ্জাকের খালাতো ও মামাতো ভাই

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ১২:২৬ পিএম


ধনবাড়ীতে হেরে গেলেন এমপি রাজ্জাকের খালাতো ও মামাতো ভাই
হারুনার রশিদ হীরা ও খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। ফাইল ছবি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের খালাতো ভাই হারুনার রশিদ হীরা ও মামাতো ভাই খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পরাজিত হয়েছেন। তাদের দুজনকে পেছেনে ফেলে বিজয়ী হয়েছেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। 

বিজ্ঞাপন

বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ঘোষণায় জানা গেছে, আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩০ হাজার ৭৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের খালাতো ভাই হারুনার রশিদ হীরা ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট এবং মামাতো ভাই খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৬৫০ ভোট।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ধনবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপজেলায় চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন।

অন্যদিকে, মধুপুর উপজেলায় আনারস প্রতীক নিয়ে লড়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী। তিনি ভোট পেয়েছেন ৭৩ হাজার ৩২৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও দোয়াত-কলম প্রতীকের প্রার্থী ছরোয়ার আলম খান আবু পেয়েছেন ৫১ হাজার ৮৭ ভোট।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission