পাকিস্তানের আকাশে ফের ড্রোন পাঠাল ভারত, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ , ০৩:০৫ পিএম


পাকিস্তানের আকাশে ফের ড্রোন পাঠাল ভারত, অতঃপর...
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আকাশে আবারও ড্রোন পাঠিয়েছে ভারত। এমনটাই দাবি করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। 

বিজ্ঞাপন

শুক্রবার (৮ আগস্ট) লাহোরের মানাওয়ান এলাকায় উড়ছিল ভারতীয় ড্রোনটি। খবর জিও নিউজের।  

পাকিস্তানের পুলিশ সূত্র জানায়, ড্রোনটি পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করার পরই সেটির গতিবিধি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেটি উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি নজরদারি (সার্ভেইলেন্স) ড্রোন ছিল, কারণ এতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। ড্রোনটি বর্তমানে গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার পেছনে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটও রয়েছে। এপ্রিল মাসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়। জম্মু ও কাশ্মীরে হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায় দেশটি। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’। ওই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান এবং একাধিক ড্রোন ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। পরবর্তীতে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তিতে সম্মত হয় দুই দেশ।

বিজ্ঞাপন

সাম্প্রতিক ড্রোন ভূপাতিতের ঘটনাকে ঘিরে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission