নয়াপল্টনে যুবদলের সমাবেশ চলছে

আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০৪:৪৩ পিএম


নয়াপল্টনে যুবদলের সমাবেশ চলছে
ছবি : সংগৃহীত

খালেদা জিয়ার মুক্তি ও দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টানে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

এর আগে, সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই দলটির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, দীর্ঘ ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। রোববার (১২ মে) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission