মানবাধিকার পরিষদে সৌদি আরবকে না রাখতে হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান

আরটিভি নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২০ , ১১:৪০ পিএম


জাতিসংঘ মানবাধিকার পরিষদে
মানবাধিকার পরিষদে সৌদি আরবকে সদস্য না করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

জাতিসংঘ মানবাধিকার পরিষদে সৌদি আরবকে সদস্য না করার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে এমন খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়েছে, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হওয়ার জন্য সৌদি আরব প্রচেষ্টা চালাচ্ছে। সংস্থাটি সৌদি আরবের এই প্রচেষ্টার বিরোধিতা করে মানবাধিকার সংস্থাটি জতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সৌদি আরব যাতে মানবাধিকার পরিষদের সদস্য হতে না পারে সেজন্য তার বিরুদ্ধে ভোট দিন।

এতে আরও বলা হয়, সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ আছে। এইচআরডাব্লিউ'র বরাত দিয়ে পার্স টুডে বলছে, চরম রক্ষণশীল সৌদি আরব দেশে ও বিদেশে মারামত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। মানবাধিকার কর্মী ও নারী অ্যাক্টিভিস্টসহ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের অধিকার লঙ্ঘন অব্যহত রেখেছে।

এইচআরডাব্লিউয়ের জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চরবোনিউ বলেন, সৌদি আরব মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র। সেই দেশকে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক পরিষদের আসন দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না। কারণ সৌদি আরব শুধু তার সীমানার ভেতরেই নয়, আন্তার্জাতিক পর্যায়েও মানবাধিকার ব্যবস্থা দুর্বল করার বিষয়ে ভূমিকা রাখছে। 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission