ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রিজ উদ্বোধনে গিয়ে নানা অনিয়মে ক্ষুব্ধ পানি সম্পদ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:০১ পিএম
ধরধরা সেতুর সংযোগ সড়কের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তদন্তের নির্দেশ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নবনির্মিত ‘ধরধরা সেতু’ উদ্বোধন করতে গিয়ে সংযোগ সড়কের বেহাল অবস্থা ও কাজের নিম্নমান দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)। কাজের এমন বেহাল দশার জন্য ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরধরা সেতু ও এর দুই পাশের সংযোগ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

আরও পড়ুন


উদ্বোধনের পর সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন শেষে ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এসময় কাজের মান নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমি আমার জীবদ্দশায় এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনো পড়িনি। ব্রিজ হয়েছে ব্রিজের একপাশ দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে মানুষ যে যাতায়াত করবে এরকম কোনও রাস্তা নেই। সাড়ে পাঁচ কোটি টাকার ব্রিজ নির্মাণ হয়েছে। ঠিকাদার এত নিম্নমানের কাজ করেছে যে এর আগে এত নিম্ন মানের কোনও কাজ দেখিনি। আগে এ অবস্থার কথা জানলে উদ্বোধন করতে আসতাম না। ব্রিজে উঠার সময় দেখলাম ব্রিজ হচ্ছে ১৮ ফিট রাস্তা হচ্ছে ১২ ফিট। হওয়ার কথা ছিলো ব্রিজ ১২ ফিট আর রাস্তা ১৮ ফিট। কাজেই আমি মনে করি এই কাজের তদন্ত হওয়া উচিত। তদন্ত করে ঠিকাদার কিংবা কোনো ইঞ্জিনিয়ার যদি জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে সকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) বোদা উপজেলা পরিষদের প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ করেন।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ।
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। 
ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া অনুষ্ঠিত
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
আরও পড়ুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মসজিদগুলোকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএসএফের বড় অপচেষ্টা রুখে দিলো বিজিবি