রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন মুফতি হান্নান

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২২ মার্চ ২০১৭ , ১২:৫৯ পিএম


রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন মুফতি হান্নান

নিজের অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগীরা। জানালেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মিজানুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার সকালে মৃত্যু পরোয়ানা শোনানোর পর এ কথা জানান তিনি।

মিজানুর রহমান বলেন, সকালে কাশিমপুর কারাগার ও সিলেট কারাগারে থাকা ফাঁসির তিন আসামিকে রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শোনানো হয়। এরপর তাদের কাছে প্রাণভিক্ষা চাইবে কিনা জানতে চাওয়া হয়। তখন তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাণভিক্ষা চাওয়ার পর যদি তা প্রত্যাখ্যান হয় তাহলে কারাবিধি অনুযায়ী তাদের ফাঁসির দণ্ড কার্যকরে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ৩ আসামির ফাঁসির রায়ের রিভিউ খারিজের রায়ের অনুলিপি কাশিমপুর কারাগারে পৌঁছে। বুধবার সকালে আসামিদের তা পড়ে শোনানো হয়।

বিজ্ঞাপন

২০০৪ সালের ২১ মে সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ পুলিশসহ ৩ জন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ কমপক্ষে ৪০ জন। পরে এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।

বিচার কাজ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মোহাম্মদ আফজাল মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসির রায় দেন। দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

বিজ্ঞাপন

গেলো বছরের ৭ ডিসেম্বর মুফতি হান্নানসহ ৩ আসামির আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর দু’আসামি হলেন শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।

এর পর গেলো ১৭ জানুয়ারি মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের পুর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের সইয়ের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।  

এর বিরুদ্ধে রিভিউ আবেদন করে আসামি পক্ষ। গেলো ১৯ মার্চ আবেদন খারিজ করে রায় বহাল রাখেন আপিল বিভাগ। ২১ মার্চ রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টে।

এইচটি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission