প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৯ মার্চ ২০১৭ , ১১:১৬ এএম


প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে ৩-০ গোলে জিতলো ব্রাজিল।

এ জয়ে আপাতদৃষ্টিতে বিশ্বকাপে পা দিয়েই ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সাও পাওলোতে ক্যারিয়ারের ৫২তম গোল করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।

ব্রাজিল গোলের দেখা পায় ৩৪ মিনিটেই। পলিনহোর সহায়তায় জালে বল জড়ান ফিলিপ কুতিনহো। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান নেইমার। অবশ্য এর আগে একটি পেনাল্টি মিস করে বসেন এ ব্রাজিল অধিনায়ক।

৮৬ মিনিটে শেষ গোলটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন মার্সেলো।

ম্যাচে শুরু থেকেই নেইমারকে ঘিরে আক্রমণাত্মক ভঙ্গিতে ছিল প্যারাগুয়ে। তাকে বেশ কয়েকবারই ফাউল করে বসেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। কিন্তু তাতেও দমে যাননি নেইমার। নিজের স্বভাবসুলভ কৌশলে তা এড়িয়ে গেছেন ।

এদিকে দিনের অপর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে কলম্বিয়া। আর চিলি ৩-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

এপি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission