হেফাজত তাণ্ডবের মূল পরিকল্পনাকারী চিহ্নিত

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ মে ২০১৭ , ০৪:৩১ পিএম


হেফাজত তাণ্ডবের মূল পরিকল্পনাকারী চিহ্নিত

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির তাণ্ডবের মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা হয়েছে। জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক বিভাগের আইটি প্রধান আশফাক-উর-রহমান অয়ন সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

৫ ও ৬ মে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে হেফাজতে ইসলামের কর্মী, পুলিশ, বিজিবিসহ মোট ৪৭ জন নিহত হন এবং সাংবাদিকসহ আরো অনেকে আহত হন।

বিজ্ঞাপন

মনিরুল ইসলাম জানান, হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচিতে যারা মাঠ পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের সবাইকে শনাক্ত করা যায়নি। এ ঘটনার পর ৪০ টির বেশি মামলা করা হয়েছে যার ২১টিতেই বাদী হয়েছে পুলিশ।

মনিরুল বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক বিভাগের আইটি  প্রধান আশফাক-উর-রহমান অয়ন জঙ্গি মেজর জিয়ার সহযোগী হিসেবে কাজ করতেন। তবে জিয়া কোথায় রয়েছেন তা তিনি জানাতে পারেননি। মেজর জিয়ার অধীনে ও পরিচালনায় রাজধানীর উত্তরা ও পল্লবীর কালাপানি এলাকায় নাস্তিক ব্লগার হত্যার বিষয়ে প্রশিক্ষণে আশফাক অংশ নেন।

বিজ্ঞাপন

মনিরুল বলেন, আশফাক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র ছিলেন। ২০১৪ (আনসারুল্লাহ বাংলা টিম) এর সাংগঠনিক কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করে। পরে ২০১৫ সালে সে আনসার-আল-ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সামরিক বিভাগে যোগদান করেন। আশফাক মেধাবী আর দক্ষতা ভালো ছিলো বলে পরবর্তী সময়ে সে আনসার-আল-ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সামরিক বিভাগের আইটি শাখার প্রধান হিসাবে নিযুক্ত হন।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আশফাক পুলিশকে জানায়, ‘মুসলিমদের রক্তের পবিত্রতা’, ‘স্পেন বিজয়ে তারিক বিন জিয়াদ এর বক্তব্য’, আমেরিকার জুলুমসহ ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধকরণ সম্পর্কিত বিভিন্ন লেখা বাংলায় অনুবাদ করে তারা প্রচার করে। সে ব্লগারদের আইডি হ্যাকিংসহ তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে টার্গেট চিহ্নিত করণের কাজে জড়িত ছিল। মেজর জিয়ার সরাসরি তত্ত্বাবধানে ‘দাওয়া ইল্লাল্লাহ’ ওয়েব পেইজে ধর্মীয় উগ্রবাদ বক্তব্য সংবলিত বিভিন্ন আর্টিকেল আশফাক নিয়মিতভাবে আপলোড করতেন।

বিজ্ঞাপন

গেলো সোমবার  সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার নর্দ্দা এলাকা হতে আশফাক-উর-রহমান ওরফে অয়ন ওরফে আরিফ ওরফে অনিককে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ।

আর/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission