ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পাটুরিয়া ঘাটের নতুন আতঙ্ক ‘গামছা বাহিনী’

‎মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: আরটিভি

ঈদকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের চাপে ব্যস্ত হয়ে উঠেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। তবে এই ব্যস্ততার মধ্যেই ঢাকা ও আশপাশের বিভিন্ন রুট থেকে আসা যাত্রীবাহী পরিবহনের চালক ও স্টাফদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। মাথায় গামছা পেচিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য ক্যামেরাতেও ধরা পড়েছে।

অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে ‘ঘাট সুপারভাইজার’ পরিচয়ে কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রতিটি গাড়ি থেকে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করছে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়েই এমন কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে চালকদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ‎সড়জমিনে গিয়ে দেখা যায়, ঈদের ছুটিতে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের যাতায়াতের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপও কয়েকগুণ বৃদ্ধি পায়। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে আসা বাস ও যাত্রী এ ঘাট ব্যবহার করে লঞ্চ ও ফেরিতে নদী পারাপার হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র নিজেদের ঘাটের দায়িত্বশীল ব্যক্তি পরিচয় দিয়ে চালক ও স্টাফদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করছে। চাঁদা আদায়ের এমন দৃশ্য আরটিভির ক্যামেরা ধরা পড়ে। চাঁদা নেওয়া ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলেই তিনি দৌড়ে পালিয়ে যান।

বাসচালক রফিক, রাজুসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিবহন স্টাফরা বলেন, ঢাকা থেকে যতবার আমরা যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে আসি, ততবারই ২৫০ টাকা করে দিতে হয়। তারা নিজেদের সুপারভাইজার পরিচয় দিয়ে প্রতিটি গাড়ি থেকে টাকা নেয়। না দিলে বিভিন্নভাবে হয়রানির আশঙ্কা থাকে।

আরও পড়ুন

স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

‎এ বিষয়ে পাটুরিয়া ঘাটে দায়িত্বে থাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. আব্দুল হামিদ খান বলেন, এ ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। ঘাট এলাকায় কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। এমন কোনো ঘটনা নজরে এলে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অদৃশ্য কারণে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত সিভিল সার্জন স্বপদে বহাল
এক কোটি টাকার ওষুধ কিনে পার্বত্য জেলা পরিষদ থেকে চার কোটি টাকার বিল উত্তোলন করার দায়ে বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ড. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে বিগত একমাস আগে ওএসডি করা হয়েছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারনে এই সিভিল সার্জনকে আবারো স্বপদে বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে থাকা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন চলতি দায়িত্ব পদে পদায়ন করা হয়েছে এবং ২৯ সেপ্টেম্বর তারিখের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত: এক কোটি টাকার ওষুধ কিনে চার কোটি টাকা উত্তোলন, টেন্ডারে অনিয়ম এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি নিউজ প্রকাশিত হয়। নিউজের সূত্র ধরে ২০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বান্দরবানের সিভিল সার্জন চলতি দায়িত্ব পদ থেকে ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছিল। এদিকে, বদলির আদেশ প্রত্যাহারের মতো এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বান্দরবানের বেশ কয়েকজন ​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ১ কোটি টাকার ওষুধ ৪ কোটি টাকায় কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে সিভিল সার্জন শাহীনের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে তাকে ওএসডি করায় সাধারণ মানুষ আশার আলো দেখলেও, এক মাসের মাথায় আবারও একই পদে ফিরিয়ে আনাটা রহস্যজনক। আরটিভি/ এসকেডি
অদৃশ্য কারণে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত সিভিল সার্জন স্বপদে বহাল
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা।
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
‘আমিও তো সন্তানহারা, স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব’
অপ্রতিমের হত্যার ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন তার বাবা-মা। দেখা যায়, একটি কক্ষে হাতে স্যালাইন নিয় শুয়ে ছিলেন অপ্রতিমের মা নাহিদা।
‘আমিও তো সন্তানহারা, স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেব’
একদিনে আলোচিত ৪ হত্যাকাণ্ড: কী হয়েছিল সেদিন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চারটি মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন।
একদিনে আলোচিত ৪ হত্যাকাণ্ড: কী হয়েছিল সেদিন
আরও পড়ুন
বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগে আটক ১
৩ মিনিটে স্বাস্থ্যমন্ত্রীকে ৮১ বার ‘স্যার’ ডাকলেন মানিকগঞ্জের সিভিল সার্জন