ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিচ্ছেন দুই তরুণী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০২:১৬ পিএম


ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিচ্ছেন দুই তরুণী (ভিডিও)

বনানীতে ধর্ষণের ঘটনায় আদালতে ২২ ধারায় জবানবন্দি দিচ্ছেন ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে ওই ঘটনায় তাদের জাবানবন্দি নেয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকালে দুই ছাত্রীকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক মোহাম্মদ আবদুল মতিন।

আবেদন আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেন বিচারক। এই মামলার আসামিরা হলেন-  সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আবুল কালাম আজদ।

মামলার এজাহারে বলা হয়, গেলো ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী এবং তার বান্ধবী ও বন্ধু শাহরিয়ারকে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

বাদীকে সাফাত আহমেদ ও বান্ধবীকে নাঈম আশরাফ সেই রাতে একাধিকবার ধর্ষণ করেন। অপর আসামি সাদমান সাকিবের সঙ্গে দুই বছর ধরে পরিচয় মামলার বাদীর। সাদমানের দাওয়াতেই বাদী ও তার বান্ধবী সেদিন হোটেলে যান। ঘটনার ১০-১৫ দিন আগে সাদমান তাদের সঙ্গে সাফাতের পরিচয় করিয়ে দেন। 

 

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission