ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নামের ভুলে বাদলের ১৮ বছর জেল: দুই মন্ত্রণালয়ে মুক্তির আবেদন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি: সংগৃহীত

নামের মিলের কারণে দীর্ঘ ১৮ বছর ধরে কারাগারে থাকা বাদল ফরাজীর মুক্তির দাবিতে সরকারের উচ্চপর্যায়ে আবেদন জানিয়েছেন তার বোন আকলিমা বেগম।

সোমবার (১৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি জমা দেন তিনি।

চিঠিতে আকলিমা বেগম উল্লেখ করেন, সরকার পরিবর্তন হলেও তার ভাইয়ের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আবেদনের সঙ্গে বাদল ফরাজীর কারাজীবন নিয়ে লেখা ‘বাদলের কারাবাস’ শীর্ষক বই সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০০৮ সালে ভ্রমণে গিয়ে নামের মিলের কারণে ভারতে একটি হত্যা মামলায় বাদল ফরাজী গ্রেপ্তার হন। ২০১৮ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তবে দেশে ফেরার পরও তিনি কারামুক্ত হননি। এদিকে দীর্ঘ কারাবাসে পরিবারের ওপর প্রভাব পড়েছে। এ সময় তার বাবা মারা গেছেন। বর্তমানে তার মা অসুস্থ অবস্থায় রয়েছেন এবং মৃত্যুর আগে ছেলেকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আবেদনে আকলিমা বেগম বলেন, ভুল পরিচয়ের কারণে একজন ব্যক্তি কারাগারে থাকা মানবাধিকারের বিষয় হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন। তিনি বিষয়টি বিবেচনা করে প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বাদল ফরাজীর মুক্তির দাবি জানান।

বাদল ফরাজীর কারাবাস নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যম ও সামাজিক পরিসরে আলোচনা হয়েছে। ‘বাদলের কারাবাস’ বইয়ের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে উপস্থাপিত হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন।
হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি প্রকাশ্যে দেশের ভেতরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকার পতনের চক্রান্তে লিপ্ত ছিলেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি
যেভাবে জানা যাবে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার ফল
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ ফল প্রকাশ করা হয়।
যেভাবে জানা যাবে জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার ফল
আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ রিমান্ড আদেশ দেন। 
আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল 
১৯ বছরের মরিয়মের বিষয়ে রিমান্ডে যা জানালেন এমপি গাজী নজরুল
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে ৫ নম্বর ন্যাম ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯ বছরের মরিয়মের বিষয়ে রিমান্ডে যা জানালেন এমপি গাজী নজরুল