বিধবা পুত্রবধূকে বিয়ে দিলেন শ্বশুর-শাশুড়ি  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৩৭ এএম


বিধবা, পুত্রবধূকে, বিয়ে, দিলেন, শ্বশুর, শাশুড়ি,  
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে এক বিধবা নারীকে বিয়ে দিয়েছেন তার শ্বশুর-শাশুড়ি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।  

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবদনের তথ্যমতে, হলদিয়ার সুতাহাটার অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। ২৩ বছরের বিধবা পুত্রবধূ শুভ্রাকে পাত্রস্থ করলেন শ্বশুর নকুল ঘাঁটি ও শাশুড়ি নন্দিতা ঘাঁটি।

ছেলে অর্ণবের সঙ্গে বিয়ে দিয়ে শুভ্রাকে ঘরে এনেছিলেন নকুল ও নন্দিতা। কিন্তু ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় অর্ণবের মৃত্যু হলে শোকের ছায়া নেমে আসে পরিবারটিতে। অর্ণব-শুভ্রার ঘরে রয়েছে দেড় বছরের পুত্রসন্তান।

শ্বশুর নকুল এবং শাশুড়ি নন্দিতা ঠিক করেন শুভ্রাকে আবার পাত্রস্থ করবেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বিয়ে ঠিক করেন হলদিয়ার রামগোপালচকের ২৬ বছরের বাসিন্দা মধু সাঁতরার সঙ্গে। তিনি শুভ্রার দেড় বছরের ছেলেকেও নিজের ছেলে হিসেবে গ্রহণ করেন। তিনি গাড়ির শোরুমের কর্মচারী। 

কোভিডবিধি মেনে ধুমধাম করেই সম্পন্ন হয় শুভ্রা-মধুর বিয়ে। বিধবা পুত্রবধূকে বিয়ে দিয়ে নকুল-নন্দিতা যেন অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, এমনটাই বলছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

সূত্র: সংবাদ প্রতিদিন 

এনএইচ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission