হামাস এবার অস্ট্রেলিয়ায় ‘সন্ত্রাসী’ সংগঠনের তালিকায়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৫৬ পিএম


হামাস এবার অস্ট্রেলিয়ায় ‘সন্ত্রাসী’ সংগঠনের তালিকায়
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’কে অস্ট্রেলিয়ায় ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন হামাস।

বিজ্ঞাপন

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এই পদক্ষেপ ইসরায়েলের প্রতি স্পষ্ট পক্ষপাতের বিষয়টিই ইঙ্গিত করছে। এই তালিকা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি ইসরায়েলের দখলদারিত্ব প্রতিরোধে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বাধা হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, হামাস একটি জাতীয় মুক্তি আন্দোলন যা আন্তর্জাতিক আইন, রেজুলেশন এবং মানবিক চুক্তি অনুযায়ী দখলদারিত্বকে প্রতিরোধ করে আসছে। যাদেরকে সন্ত্রাসী হিসেবে শ্রেণীবদ্ধ করা উচিত তারা হচ্ছে ইসরায়েলি দখলদাররা। তারা ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করছে এবং আন্তর্জাতিক, মানবিক আইন ও চুক্তি লঙ্ঘন করছে।

বিজ্ঞাপন

গত ২০০৩ সালে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে অস্ট্রেলিয়া। এবার হামাসের রাজনৈতিক শাখা এবং পুরো হামাসকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করবে অস্ট্রেলিয়া। আগামী এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা করেছে দেশটি।

ঘোষণা দিয়ে ২০০৭ সাল থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে হামাস। গত বছরের মে মাসে গাজায় ইসরায়েলি হামলা ৬৬ শিশুসহ কমপক্ষে ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়। অপরদিকে গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলে দুই শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুস এক বিবৃতিতে বলেন, আজ তালিকাভুক্ত হামাস ও সহিংস চরমপন্থি গোষ্ঠীগুলোর দৃষ্টিভঙ্গি খুবই উদ্বেগজনক। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের কারণে হামাসে অর্থায়ন বা অন্যান্য সহায়তা প্রদানের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই দেশ ব্যবহার করে হামাসের সঙ্গে কোন ধরণের লেনদেন করলে ২৪ বছরের কারাদণ্ড হতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission